কাজী মাহবুব আলম নিজস্ প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০২ (দুই) দিন মেয়াদী 'বিট পুলিশিং এন্ড কমিউনিটি পুলিশিং সংক্রান্ত কোর্স' এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন-শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনমনে পুলিশের প্রতি আস্থা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার খালিদ বিন নুর, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ।
১৮সেপ্টেম্বর বুধবার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.