ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার
হাত ধোয়ার নায়ক হোন এই স্লোগান নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
আজ ২৮ অক্টোবর বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।
বর্ণাঢ্য র্যালিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জাহিদুল হাসান।
বর্ণাঢ্য র্যালি শেষে পুলিশ লাইন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। হাত ধোয়া প্রদর্শনীতে বিভাগীয় কমিশনার নিজে হাত ধোয়া করে শিক্ষার্থীদের শিখিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গোলাম মাসুম প্রধান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হক,বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর কর্মকর্তা ও কর্মচারী সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.