মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
দিবাকালীন নিয়মিত টহল ডিউটিসহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৪জুলাই ২০২৫ইং বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় নান্দাইল থানাধীন
মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজারস্থ জনৈক সাদেক মিয়ার ধানের দোকানের পাশের গলির ভিতর থেকে একটি চোরাই হলুদ রংয়ের ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-৫৩২৮, চেসিস নং-373144J5R100985, ইঞ্জিন নং-697TC48KR112762, উদ্ধারসহ ট্রাক চোর চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ মোড়েলগঞ্জের খাউলিয়া মৃত্যুর ঝুঁকি নিয়ে জরাজীর্ণ কাঠের ফুলের উপর দিয়ে জনসাধারণের পারাপার
গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া(৩৮)পিতা মৃত শহীদুল্লাহ, মাতা হামিদা খাতুন, গ্রাম সংগ্রাম কেলি, ইউপি শেরপুর,নান্দাইল, জেলা ময়মনসিংহ।
নান্দাইল মডেল থানার মামলা নাম্বার-০৭, তারিখ-০৪/০৭/২৫, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য যে ট্রাক চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.