নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়ন মনতলা গ্রামের জমি সংক্রান্ত বিরোধিতা কেন্দ্র করে দু'পক্ষই মারামারি করে মারাত্মক ভাবে আহত হয়েছেন।
সরজমিনে গিয়ে জানা যায় জমির সীমানাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে একপর্যায়ে দেশি অস্ত্র দা,ছুরি, কুড়াল, চাপাতি, রড় নিয়ে ব্যাপকভাবে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে এবং গ্রামের লোকজনের সহযোগিতা একপর্যায়ে নিয়ন্ত্রণে আসে।
মোঃ সোহেল রানা অভিযোগ তার নিজ জমিতে গেলে তাকে বাধা দেয় মোঃ মকুল মিয়া, তার ছেলে কাইয়ুম, সজিব, মাহমুদ সিদ্দিক তৌফিক, আব্দুল বাকার ও তার ছেলে মাহফুজ ছিদ্দিক, দোলেনা,মহিবুল্লাহ,ফরিদ,সামসুন্নাহার, সাবিকুলন্নাহার,খোদেজা ও রত্না সহ ৮/১০ জন লোক ঘিরে ধরে তাকে বাঁচাতে তার পরিবার লোকজন ছুটে আসে এবং সংঘর্ষ ও মারামারি ছড়িয়ে পড়ে এক পর্যায়ে সোহেলের লোকজন ব্যাপক দেশীয় অস্ত্রের দ্বারায় আঘাতপ্রাপ্ত হন।।
আরও পড়ুনঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের “সাংগঠনিক সমন্বয়কারী পরিচিতি সভা ২০২৫” অনুষ্ঠিত
তারা হলেন, মোঃ সোহেল রানা বয়স ৩৪ পিতা সুরুজ মিঞা, মোহাম্মদ আবুল কাশেম বয়স ৩৫ পিতা আবুল হোসেন, মোহাম্মদ বাবু মিয়া (রাব্বি) বয়স ২২, মোহাম্মদ ফয়সাল মিয়া বয়স ২১ পিতা সুরুজ মিয়া , মোঃ গিয়াস উদ্দিন বয়স ৭০ পিতা মৃত নজমুদ্দিন ,
মোসাঃ মিনারা খাতুন বয়স ৫৫ স্বামী সুরুজ মিয়া, মোসাঃ রাশিদা খাতুন বয়স ৫০ স্বামী তারা মিয়া, মোঃ সুরুজ মিয়া বয়স ৭০ পিতা মৃত নজুমুদ্দিন।
এই ঘটনায় মনোহরদী মডেল থানায় একটি অভিযোগ পত্র জমা দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.