মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে (কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে)মাইক্রোবাসের ধাক্কায় আলী মিয়া-(৮০)নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর)বিকাল সাড়ে ৫টায় ঘটনাটি ঘটে। মৃত আলী মিয়া বিপুলাসার আসলাম মিয়া ব্যাপারী বাড়ীর বাসিন্দা। পরে পুলিশ এসে আলী মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় -মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার গ্রামের আলী মিয়া নিয়মিতই বাজারে থাকেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা গামী একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে আলী মিয়ার। গাড়ীটির নাম্বার ঢাকা মেট্রো-ঠ ১১-৮৮৭২।
আরও পড়ুনঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে লালমাই হাইওয়ে থানার পুলিশ এসে আলী মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে যান । মৃত্যু কালে আলী মিয়া ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আদেল জানান -সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃতের লাশ ডাক্তারী প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.