মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতাঃ
আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাসরিন, মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহমিদ,
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, মুক্তযুদ্ধকালীন কমান্ডার রফিকুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, ইসলামি আন্দোলনের আমির মাওলানা নোমান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু,
আরও পড়ুনঃ রাজশাহীতে স্পেশাল শিশুদের ভর্তির জন্য এক স্কুলের অতিরঞ্জিত প্রচার-প্রচারনা
মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, হেফাজতে ইসলামের, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রণজিৎ চন্দ্র মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়েজুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আবদুস সালাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোহরগন্জ উপজেলা শাখা সভাপতি মাওলানা আহমদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.