মধ্যনগরে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এক তরুণী।
মোঃ হৃদয় খান জয়
বিশেষ প্রতিনিধি "দৈনিক বাংলার সংবাদ,,।
সুনামগঞ্জের জেলার মধ্যনগর উপজেলায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পূর্ণীমা রানী সরকার (২৪) নামের এক তরুণী। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আফিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়,- পূর্ণীমা রানী সরকার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হেমন্ত বাবুর মেয়ে। তিনি বর্তমানে ইংরেজি বিষয়ে অনার্সে অধ্যয়নরত রয়েছেন। তাঁর ইসলাম ধর্ম গ্রহণের প্রক্রিয়াটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেছেন নেত্রকোণার ইসলাম প্রচারক ও নওমুসলিম মার্কাজ নোমানীপাড়ার পরিচালক ওয়াসেক বিল্লাহ নোমানী।
ইসলাম ধর্ম গ্রহণের পর ঐ তরুনীর নতুন নাম রাখা হয়েছে আফিয়া। এ ঘটনায় তাঁর ধর্মান্তরের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.