মধুপুর পৌর যুবদল নেতা আবুল হোসেন আশিক অসুস্থ, হাসপাতালে খোঁজ নিলেন খন্দকার মোতালিব হোসেন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মধুপুর পৌর যুবদলের পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ যুবনেতা আবুল হোসেন আশিক গুরুতর অসুস্থ হয়ে মধুপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন। এ সময় তিনি অসুস্থ আশিকের পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক ও বারবার কারা নির্যাতিত নেতা সাইফুল ইসলাম সাগর এবং কারা নির্যাতিত নেতা ও পৌর যুবদলের সদস্য সচিব শামীম হোসেন।
এ ছাড়া মধুপুর পৌর বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ অসুস্থ আবুল হোসেন আশিকের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন তাঁকে শিফায়ে কামিলা দান করে দ্রুত সুস্থতা ফিরিয়ে দেন—এমন প্রার্থনা করেন তাঁরা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.