মধুপুর চাড়ালজানি বনগবেষণা কেন্দ্রের বনায়নের কার্যক্রম উদ্বোধন
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রে এক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বনজ সম্পদ উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
“Development of Nursery and Plantation Technique of Sida Jarul, Menda, Bhutum, Buddha Narikeli and Gandhi Gazari” শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ বনায়ন কর্মসূচির আয়োজন করা হয়। এসময়ে বনগবেষনা কেন্দ্র অফিসার মো: আজিজুল হকের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এম.রতন হায়দায়, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, প্রেসক্লাবের সহ-সভাপতি আ: হামিদ প্রমূখ।
বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বন গবেষণা কেন্দ্রের অফিসার আজিজুল হক জানান , পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ বৃক্ষের সম্প্রসারণে গবেষণাভিত্তিক বনায়নের গুরুত্ব তুলে ধরেন।
দেশীয় ও বিলুপ্তপ্রায় বনজ প্রজাতির সংরক্ষণ এবং উন্নত উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.