মধুপুরে স্বর্গীয় সুরেশ কুবি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে স্বর্গীয় সুরেশ কুবি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ খ্রিষ্টাব্দের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মধুপুর উপজেলার অল সেন্টস জুনিয়র হাই স্কুল মাঠে ধরাটি একতা ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনকে ঘিরে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.