মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম (পিপিএম-সেবা)।
শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড-সংলগ্ন সাহাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, কালিহাতী ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মধুপুর থানার উপপরিদর্শকেরা।
এ সময় মধুপুর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্যসচিব মানিক চন্দ্রসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.