মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় মধুপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
ইউএনও মো. সাইফুল ইসলাম গত ১১ জুলাই মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এর আগে পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াত ইসলামীর টাঙ্গাইল জেলা সুরা সদস্য অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহ-সভাপতি লিলি সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মধুপুর আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, রাণীভবানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, মধুপুর সরকারি কলেজের শিক্ষক হুমায়ুন কবীর, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, স্কাউটের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.