মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর গভীর অরণ্যের দোখলা জাতীয় উদ্যানে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের উদ্যোগে প্রথমবারের অ্যাডভেঞ্চার ক্যাম্প শুক্রবার বিকেলে শুরু হয়েছে। চারদিন ব্যাপি এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি হবে আগামী ১৯ এপ্রিল রোববার।
অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঢাকা বিভাগের সকল জেলার ৫০টি ইউনিটের ৬শত স্কাউট ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মিলে ৭শ স্কাউট অংশ গ্রহণ করেছেন।
উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনার মাঝে মাঝে মধুপুরের কর্পোস খৃস্টি উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের নান্দনিক নত্যৃ পরিবেশনসহ ঢাকা ও আশপাশের জেলা থেকে আগত স্কাউটরা দলনৃত্য পরিবেশন করেন।
অ্যাডভেঞ্জার ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এসময় বক্তব্য রাখেন বিভাগী বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, কমিশনার ড. সাধন কুমার বিশ্বাস , মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার প্রমূখ।
বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মধুপুরে বিভাগীয় বনকর্মকর্তা, স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বনাঞ্চলে নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করায় আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে অ্যাডভেঞ্চার ক্যাম্পের সমাপ্তি হবে বলে আশা পোষণ করেন। তিনি বলেন, প্রথবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো এমন কর্মসুচি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.