চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বিশিষ্ট নাগরিক, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় নিবেদিতপ্রাণ, চট্টগ্রাম নাগরিক ফোরামের অন্যতম নেতা ও বিশিষ্ট সমাজসেবী মঈনউদ্দীন মহসিন আজ ১৩ জুন শুক্রবার জুমার নামাজ আদায়রত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুনঃ প্রবাসী নাগরিকদের উদ্যোগে সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন
তাঁর এই আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরাম গভীরভাবে শোকাহত।
মঈনউদ্দীন মহসিন আজীবন নাগরিক অধিকার, ন্যায্যতা ও সমাজ সচেতনতা নিয়ে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন নাগরিক ফোরামের বিভিন্ন কার্যক্রমের সক্রিয় অংশীদার। যিনি সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এবং সংগঠনের আদর্শকে ধারণ করেছেন কর্ম ও মননে।
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন এক শোকবার্তায় বলেন, "মঈনউদ্দীন মহসিন ছিলেন আমাদের সংগঠনের মূল্যবান ও সক্রিয় এক সদস্য। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.