কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় শারাবানু বেগম (৪৫ ) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল আনুমানিক ১০ টায় উপজেলার সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি ৯ নং ওয়ার্ড আবুল কাশেম স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিবার (১৫ জুন) সকাল ১০ টার দিকে শারাবানু বেগম সোনাহাট বাজারের পূর্ব দিকে গ্রামীণ ফোন টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় স্থলবন্দর থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল ৩ জন আরোহী সহ ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে মারাত্মক ভাবে আহত হয় ।
আরও পড়ুনঃ কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে প্রেরণ করে। রংপুর মেডিকেলে যাওয়ার পথে দ্রুত রক্তক্ষরণ হওয়ার কারণে জীবন ত্যাগ করেন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলসহ ৩ আরোহীকে আটক করে থানায় নিয়ে ড্রাইভারকে রেখে বাকি দুজনকে ছেড়ে দিয়ে একটি মামলা দায়ের করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.