*ভূরঘাটা বাজারের অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ সমাধান: ক্ষতিপূরণের দায়িত্ব নিলেন আইনপ্রণেতা আনিসুর রহমান খোকন তালুকদার*
*এইচ.এম. তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ:*
মাদারীপুর ও বরিশাল জেলা সীমান্তবর্তী ভূরঘাটা বাজারে গত শুক্রবার ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাধান হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি গৌরনদীর খাঞ্জাপুর এলাকার ভূরঘাটা সাবেক পানের হাটে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার খোকন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম, ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ এবং গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া গৌরনদী, কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বৈঠকে অংশ নেন।
বৈঠকে ভূরঘাটা বাজারের অনাকাঙ্ক্ষিত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিষয়টির সুন্দর ফয়সালা করা হয়।
ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে সবাইকে অধিকতর সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.