ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ২।
তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন চৌধুরী ওরফে দেলু (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
৩১শে অক্টোবর আনুমানিক দুপুর ১:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ২নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর মৌড়াইল এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন চৌধুরীর নিজ বাড়ি থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারv বাড়ি উত্তর মৌড়াইল এলাকায়। তার পিতার নাম মৃত লাল মিয়া এবং মাতার নাম আমেনা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় জড়িত আরও দুই পলাতক আসামি রয়েছে। তারা হলেন:
১. বাছির মিয়া (৪০), পিতা- আব্দুল আলী প্রকাশে নসু মিয়া, মাতা- আছিয়া খাতুন, সাং- উত্তর মৌড়াইল।
২. জুয়েল মিয়া (৩৫), পিতা- দেলু চৌধুরী, মাতা- মৃত শিরিনা বেগম, হোল্ডিং নম্বর- ২৭৪/১, সাং- উত্তর মৌড়াইল, ব্রাহ্মণবাড়িয়া শহর।
পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.