ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ার ডিল সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৩
রৌনাক খান উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ার ডিল সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ও দুপুরে আশুগঞ্জে টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সকাল ১০ টা ২৫ মিনিটে টোল প্লাজা এলাকায় অবস্থান নেই এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিনে দুপুর ১২:৩৫ মিনিটে আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৯৬ বোতল ফেয়ার ডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর এলাকার মোহাম্মদ মাসুদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বড়বাজার চন্দন শাহ বাগান বাড়ি এলাকার মোহাম্মদ রাসেল এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোদাড়াঘাট এলাকার মোঃ রুহুল আমিন। পুলিশ জানাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া গাজা ও ফেয়ার ডিল সিরাপ এর ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানায় জেলার বিভিন্ন স্থানে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে মাদকের বিস্তার রোধে পুলিশের এধরনের অভিযান ভবিষ্যতেও আরো জোরদার করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের অভিযানের এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.