এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)ঃ
ব্রাহ্মণবাড়িয়ায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির দায়ে দুই জুসের দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের ট্যাংকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ট্যাংকেরপাড় বিভিন্ন জুসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় নাফীস জুস পয়েন্ট ও রকমারি জুস বিপনীতে ফল হতে বিভিন্ন ধরনের জুস তৈরির অপরিচ্ছন্ন দই ও বরফ দিয়ে জুস তৈরী করা হচ্ছিল।
আরও পড়ুনঃ আমাদের জাতীয় ইতিহাসের পাদ-প্রদীপের সামনে জিয়াউর রহমানের আবির্ভাব বিস্ময়কর ঘটনা
প্রস্তুতকৃত জুস যথাযথ ভাবে স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ ও তৈরি করা হচ্ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ নাফীস জুস পয়েন্টকে ১২ হাজার ও রকমারি জুস বিপনীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, দুটি জুসের দোকানকে সরকারের আইন মেনে ও স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.