বুড়িমারীতে বিজিবির অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে ১ লাখ ভারতীয় রুপি উদ্ধার।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ১ লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ভারতীয় মুদ্রার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩১ হাজার টাকা।
শনিবার (৩১ অক্টোবর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বুড়িমারী বিওপির বিশেষ টহল দলের সদস্যরা সীমান্ত থেকে প্রায় ১৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) যাত্রী ছাউনিতে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করেন।
এ সময় যাত্রী ছাউনিতে মালিকবিহীন একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন বিজিবি সদস্যরা। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
তবে ব্যাগটির প্রকৃত মালিক কে, কিংবা কী উদ্দেশ্যে সেখানে ভারতীয় মুদ্রাগুলো রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ মুদ্রা পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.