গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর)ঃ
দিনাজপুরের বীরগঞ্জে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা অফিসার্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক।
আরও পড়ুনঃ আলহাজ্ব মোঃ নুরুদ্দিন আহমেদ এনটিভি কার্যালয়ে সাক্ষাৎকার প্রদান
অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান আঙ্গুর, মীর কাশেম লালু, হাসান জুয়েলসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও তরুণ উদ্যোক্তারা।
বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। শেষে প্রতিনিধি সোহেল আহম্মেদ সকলের দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.