বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন‘সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার-
মোঃ কুতুব উদ্দিন ঢাকা ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ প্রদীপ চন্দ্র দাস এবং এসআই (নিঃ)/ শংকর চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ প্রদীপ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৩/১০/২০২৬ খ্রিঃ ২১.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের কদমপুর সাকিনস্থ বড় মসজিদ সংলগ্ন ফজলুর রহমান এর বাড়ীর সামনে কাচা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ নাজিম কাজী (৫০), পিতা-মৃত উকিল কাজী, মাতা-মোসাঃ রুসিয়া বেগম, সাং-চর কদমপুর, ০৮ নং ওয়ার্ড, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
পৃথক অপর একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ শংকর চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৩/১০/২০২৬ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের কদমপুর সাকিনস্থ মহিলা মাদ্রাসার সামনে ব্রীজের উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। হাসান মাহমুদ (৩১), পিতা-গিয়াস উদ্দিন, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-কদমপুর আব্দুল্লাহপুর, ০৮ নং ওয়ার্ড, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।
পৃথক অপর আরো একটি অভিযানে এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া এবং এসআই (নিরস্ত্র)/ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ- ১৪/০৮/২০২৬ খ্রিঃ, ধারা- 406/420, The Penal Code, 1860 এর আসামী গ্রেফতারের জন্য ২৩/১০/২০২৬ খ্রিঃ ০৫.৩০ ঘটিকায় বরিশাল জেলার বাকেরগঞ্জ/মুলাদী থানা এলাকায় অভিযান পরিচালোনা করে ৩। রহিমা বেগম(৩৬), পিতা- জামাল বয়াতী, মাতা-মিনারা বেগম, সাং- পূর্ব লক্ষীপুর (চর) , থানা- মুলাদী, জেলা -বরিশাল, ৪। মোঃ রফিকুল ইসলাম (৫০), পিতা- আঃ খালেক মৃধা, মাতা-পরীভানু, সাং- মেউর (ডাকঘর-রবিপুর-৮২৮৪), থানা- বাকেরগঞ্জ, জেলা -বরিশাল, বর্তমান সাং- শুভাঢ্যা উত্তর পাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা -ঢাকাদ্বয়কে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৮০, তারিখ- ২৪/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণি ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৮১, তারিখ- ২৪/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ৮(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৩। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ- ১৪/০৮/২০২৬ খ্রিঃ, ধারা- 406/420, The Penal Code, 1860 রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.