তাছলিমা খন্দকার নুশরাত (বিশেষ প্রতিনিধি)
ব্রাক্ষণবাড়ীয়া জেলা বিজয়নগর উপজেলা দীর্ঘদিন পর আবারও নতুন রূপে যাত্রা শুরু করলো বিজয়নগর উপজেলার জনপ্রিয় খাবারের ঠিকানা *"ফুচকা'র আড্ডা এন্ড চাইনিজ রেস্টুরেন্ট
রেস্টুরেন্টটি অবস্থিত বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারের উত্তর পার্শ্বে, আলা দাউদপুর ফুলতলী মোড়ে। নতুন করে সাজানো হয়েছে পুরো রেস্টুরেন্ট। রাতের বেলা রঙিন লাইটিং আর খোলামেলা পরিবেশে এখন পরিবার-বন্ধু নিয়ে আড্ডার জন্য আদর্শ জায়গা হয়ে উঠেছে এটি।
এখানে পাওয়া যাবে মুখরোচক ফুচকা, চটপটির পাশাপাশি বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী *সৌহানুর রহমান সৌখিন* জানান, "সবার সহযোগিতায় আমরা নতুনভাবে শুরু করেছি। সবাইকে পরিবার নিয়ে আসার আমন্ত্রণ রইলো।"
স্থানীয়রা আশা করছেন নতুন এই রেস্টুরেন্ট বিজয়নগরের খাবারপ্রেমীদের জন্য নতুন এক আড্ডার জায়গা হয়ে উঠবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.