প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৮:৪৩ পি.এম

বিআরটিএতে দালাল চক্রের ৩ সদস্য আটক মনির হোসেন চৌধুরী ঃ রাজধানীর মিরপুর ১৩ (কাফরুলে) বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার সময় দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার (২৪ আগস্ট) দুপুরে পিসি মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—মোঃ মিজান (৪৩), মোঃ লিটন (৩৩) ও মোঃ শাহাবুদ্দিন (৫৮)। পরে মোবাইল কোর্টের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ার আটক মিজান ও লিটনকে ৩০ দিন করে এবং শাহাবুদ্দিনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় বিআরটিএ কার্যালয়ে দালালদের অবৈধ কার্যক্রম প্রতিহত হওয়ায় সাধারণ সেবাগ্রহীতারা স্বস্তি পেয়েছেন।