
মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী
দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে দৈনিক জনবানী পত্রিকার উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম মোর্তবা রিজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি সনজিৎ কুমার দাস, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়, দি বাংলাদেশ নিউজের জেলা প্রতিনিধি ও দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন (রুবেল), বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সোহেল খান, দৈনিক আমার দেশ প্রতিনিধি পারভেজ মিয়া, তালাশ বিডি রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন (পাটোয়ারী), দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি তনু শিকদার সবুজ, দৈনিক ঘোষণার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মেহেদী হাসান মাসুদ, দৈনিক বায়ান্ন পত্রিকা ও প্রভাত টাইমস প্রতিনিধি আমিরুল ইসলাম, জনতার আদালত পত্রিকার প্রতিনিধি ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি থানার কর্মরত অফিসার এসআই অমল কুমার বিশ্বাস, মোঃ আজমল হোসেন,
মোঃ জাহিদুর রহিম মোল্লা
সমির কান্তি বিশ^াস প্রমুখ। এসময় রাজবাড়ী জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এ সময় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক জনবাণী দীর্ঘ ৩৫ বছর ধরে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। দৈনিক জনবাণী পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। গণতন্ত্র, মানবাধিকার এবং জনস্বার্থে সাহসী ভূমিকা পালনের জন্য পত্রিকাটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও দেশ ও মানুষের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা করেন তারা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.