বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের পাশে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,শুরু জরুরি সহায়তা কার্যক্রম।
মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বান্দরবানে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংস্থা (গ্রাউস)।
সোমবার (২০ জুলাই) বান্দরবান সদর উপজেলা হলরুমে ‘Flood Emergency Response in Bandarban 2026’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন এবং বন্যাদুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিটস বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রাউসের নির্বাহী পরিচালক চাইসিং মং মারমা। বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অপারেশন ডিরেক্টর লিমা হান্না ডারিং এবং বান্দরবান এরিয়া সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার এস. এম. মনজুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিবামনি।
অনুষ্ঠান শেষে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিন কিটস বিতরণ করা হয়। একই সঙ্গে প্রকল্পের সুপারিশ ও পরবর্তী কর্মপরিকল্পনা তুলে ধরেন গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা।
কর্মসূচিটি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস। সহযোগিতায় রয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড (UKAid), সিডা (Sida), নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেএওএ (JOA) ও কনরাড এন. হিলটন ফাউন্ডেশন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.