
মোঃ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি
বান্দরবানে গরু চুরির ঘটনায় জড়িত আসামীদের ধরতে গিয়ে জিয়া মঞ্চের যুগ্ন আহবায়কের মো: আবু তৈয়ব এর উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে, আর এই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে বান্দরবান জেলা জিয়া মঞ্চ ও ৩নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান পৌর এলাকার কালাঘাটার বাসিন্দা নবী হোসেন (প্রকাশ চোরা) ও তার ছেলে ওসমান, আউয়াল, সাইফুল, জাহাঙ্গীর, শহিদুল এবং তাদের সহযোগী আইয়ুব খান ও আব্দুল হক দীর্ঘদিন ধরে বান্দরবানে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে নবী হোসেন (প্রকাশ চোরা) এর ছেলেরা পাড়ার জনগণের গরু,গাছ, বিদ্যুতের তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে যাচ্ছে,যাদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন মামলা রয়েছে।
এসময় বক্তারা আরো বলেন, সম্প্রতি বান্দরবানের জামছড়ি ইউনিয়নের তংপ্রু পাড়ার এক দরিদ্র কৃষকের ৩টি গরু চুরি করে চট্টগ্রাম জেলায় সাতকানিয়া উপজেলায় বিক্রি করে নবী হোসেন (প্রকাশ চোরা) এর ছেলে ও তার সঙ্গীরা। এদিকে গরু চুরির সাথে জড়িত একজনকে আটক করে অন্যান্য আসামীদের কালাঘাটার রুপনগর এলাকায় ধরতে গেলে নবী হোসেন (প্রকাশ চোরা) এর ছেলেরা বান্দরবানের জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক আবু তৈয়বকে লাঠি দিয়ে গুরুত্বর আঘাত করে এবং কয়েকজনকে আহত করে।
এসময় বক্তারা দ্রুত নবী হোসেন (প্রকাশ চোরা) এর ছেলে ও তার সঙ্গীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জিয়া মঞ্চের আহবায়ক হেলাল উদ্দিন স্বাধীন, সাবেক জিয়া মঞ্চের আহবায়ক মো.হাসান আলী, দেলোয়ার হোসেন মাষ্টার, তংপ্রু পাড়ার কারবারি অং চ মং মারমা, পৌর কৃষক দলের আহবায়ক মো:নাছির উদ্দীনসহ কালাঘাটা ও তংপ্রু পাড়ার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.