
মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৬ ডিসেম্বর শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাব হলরুমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি)র জেলা আহ্বায়ক মং সা প্রু (চৌধুরী)।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ন সদস্য সচিব আ.ছা.ই.ম সায়েম হোসেন, যুগ্ন আহ্বায়ক শৈক্যসিং মারমা, শার্লী মেশৈ মারমা, মো: আল মামুন,বিপ্লব চাকমা, জেলা কমিটির সদস্য এরশাদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা'সহ বান্দরবান কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এসময় জেলার আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, বান্দরবান জেলাতেই শিক্ষার অভাব। এখানকার ১২ জাতি গোষ্টির সকলেই প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত। তিনি আরো বলেন, অনেকের ধারনা এনসিপির টাকা পয়সা নাই তাহলে উন্নয়ন করবে কিভাবে? আসলে উন্নয়ন করতে মেধা আর ইচ্ছে শক্তির প্রয়োজন। আমি কথা দিচ্ছি এখানে কোন অনিয়ম হবেনা। আমরা সকলের উন্নয়নের জন্য কাজ করে যাব।
বান্দরবান জেলা সুবিধাবঞ্চিত সকলের উন্নয়নের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এনসিপি পাহাড়ী বাঙ্গালী সকলের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভুল ভ্রান্তি হলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আমাদের ভুল ধরিয়ে দিবেন। আমরা আপনাদের পরামর্শ ক্রমে কাজ করে যাবো।
উল্লেখ্য, ০৪ ডিসেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন ৬ মাসের জন্য বান্দরবান পার্বত্য জেলায় মং সা প্রু চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ এরফানুল হককে সদস্য সচিব করে মোট ৮৯ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.