বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি,
মোঃ আকাশ ,বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
সভায় প্রধান অতিথি জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে মতবিনিময় করেন। তিনি দুর্যোগ মোকাবিলায় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি, সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট মাধবী মারমা,বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস,৬৯ ব্রিগেডের ব্রিগেডিয়ার মো.আরিফ,
পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার,বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ছৈয়দ আমীর হোসেন (মাসুম),বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান,বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিনিয়র অধ্যাপক ওসমান গনি, বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জাবেদ রেজা,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংবাদিক মুহাম্মদ আলী,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবানের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউস বান্দরবানের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমাসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় অংশগ্রহণকারীরা বন্যাকবলিত এলাকায় জরুরি খাদ্য ও ত্রাণ সহায়তা, বিশুদ্ধ পানির সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত সংস্কার এবং সম্ভাব্য পরবর্তী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.