বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চার ইউপি সদস্যের বাড়ি থেকে ৬৮ বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় একজন নারী সদস্যসহ চার ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৯ মে) ভোরে উপজেলার দড়িকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। গ্রেফতাররা হল, দড়িকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় প্রাপ্ত এসব চাল ৯৩ জন দরিদ্র নারীর মধ্যে বিতরণের কথা ছিল। প্রতিজন ৫ বস্তা করে মোট ১৫০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল তাদের।
চালগুলো সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষিত থাকার কথা থাকলেও চার ইউপি সদস্যের নিজ বাড়িতে রাখা ছিল। সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। চাল উদ্ধারের পর অভিযুক্ত ইউপি সদস্যদের আটক করে থানায় সোপর্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, এটি অত্যন্ত গুরুতর অনিয়ম। দরিদ্র নারীদের বরাদ্দ করা সরকারি চাল আত্মসাৎ করার চেষ্টা জঘন্য অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দায়ের করা মামলায় শুক্রবার তাদের আদালতে পাঠানো হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.