কুমিল্লা প্রতিনিধিঃ
শনিবার (১৪ জুন) বিকাল ৪টায় দেবিদ্বার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) দেবিদ্বার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পূর্বের কমিটি বিলুপ্ত করে সাংবাদিক মাসুদ রানাকে আহ্বায়ক ও শাহজালালকে সদস্য সচিব করে ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
বাসকপের উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে ৩২ বছরের ঐতিহ্যবাহী সংগঠনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকপ- কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসকপ- কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদ।
বাসকপের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজালাল এর সঞ্চালনায় অন্যাদের মাঝে বক্তব্য রাখেন, পেইজ এনজিও এর ব্যবস্থাপক মো. এমদাদুল হক, বাসকপের কুমিল্লা উত্তর জেলা শাখার সহ-সভাপতি উসমান গণি, বাংলাদেশ প্রতিদিন এর মালদ্বীপ প্রতিনিধি মো. আল-আমিন, বাসকপের উপজেলা শাখার সহ-সভাপতি এনামুল হক, আইটি সম্পাদক নাজমুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ সামি, আবদুল আলীম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, আবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আবদুল আহাদ, প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান খান , সাংবাদিক নেসার উদ্দিন, মাহফুজ আহমেদ প্রমূখ।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের সাহসিক কাজের ভূয়সি প্রশংসা করেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশের যে কোন দূর্যোগ সময়গুলোতে জনগনের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।
মূখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সাংবাদিক সমাজ একটি দেশের বিবেক! তাই তাদের যে কোন সংবাদ পরিবেশনে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় বা বিশৃংখলা সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.