বাংলাদেশ পুলিশের অধস্তন পুলিশ কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ উদ্বোধন করলেন পুলিশ সুপার, লালমনিরহাট।
অদ্য ২০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬ এর কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই(সঃ) এবং এটিএসআই হতে টিএসআই পদে ক্যাম্প প্রশিক্ষণ উদ্বোধন করেন মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট।
উক্ত বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক পদে ২৫ জন, কনস্টেবল হতে এটিএসআই পদে ০৪ জন, নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে ০৮ জন এবং এটিএসআই হতে টিএসআই পদে ০৬ জনসহ সর্বমোট ৪৩ জন পুলিশ সদস্য ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাট, আরও, রিজার্ভ অফিস, লালমনিরহাটসহ লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.