বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত: ,৷৷৷৷৷৷৷৷৷৷ মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,৷
বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন-২০২৪ এর আয়োজন করা হয়।
শনিবার (০২ নভেম্বর) ময়মনসিংহ মহানগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রেফেসর ড. আবু জাফর মোঃ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ আল হেলাল তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, প্রধান আলোচক বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. এম উমর আলী, বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ আবু ইউছুফ খান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ জেলা সভাপতি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।
প্রফেসর ড. এম উমর আলী বলেন,
মিলন বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষা ব্যবস্থায় সমস্যা নিয়ে দাবি জানায় তাহলে আশা করি সমস্যা বর্তমান সরকার সমাধান করে দিবেন।
শাহবা উদ্দিন বলেন, আমরা আমাদের ছাত্রদের কাছে নিজেদের আদর্শ শিক্ষক হিসেবে উপস্থাপন করব। শিক্ষকদের নৈতিকতা সম্পন্ন ছাত্র গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে হবে। আদর্শবান ও নৈতিকতা সম্পন্ন জাতি ছাড়া আদর্শ ও সুন্দর সমাজ বিনির্মাণ করা যায় না। আমাদের শিক্ষকদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
০১০ দফা দাবি
১) শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে বিদ্যমান সরকারি-বেসরকারি বৈষম্যসমূহ দূর করতে হবে।
২) জাতীয়করণ না করা পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসবভাতা, ৫০ শতাংশ বাড়ি ভাড়া বিধি অনুযায়ী চিকিৎসা ভাতাসহ সকল সুযোগ সুবিধা দিতে হবে।
৩) পতিত স্বৈরাচারী সরকার কর্তৃক গঠিত দুর্নীতিগ্রন্ত অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি অবিলম্বে বাতিল করে সৎ, যোগ্য, দক্ষ ও নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে।
৪) বিগত ২০০৯ খ্রিঃ থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারী যাদেরকে দীর্ঘদিন যাবৎ অন্যায় ও অবৈধভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত/বরখাস্ত করা হয়েছিলো তাদেরকে পুনরায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বহাল করতে হবে এবং তাদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে।
৫) বিতাড়িত/বরখাস্তকৃত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা ইতোমধ্যে বয়সজনিত কারণে অবসর গ্রহণ করেছেন তাদেরকে ক্ষতিপূরণসহ সমুদয় পাওনা পরিশোধ করতে হবে।
৬) শিক্ষা প্রশাসনের সকলস্তরের চিহ্নিত দুর্নীতিবাজ ও দলবাজ কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে নির্বাহী আদেশে বহিষ্কার করতে হবে।
৭) বেসরকারি কলেজ-মাদরাসার শিক্ষকদের ৮ বছর পূর্ণ হওয়ার পর অটো সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া, পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে।
৮) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সকল পর্যায়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করতে হবে।
৯) কিন্ডারগার্টেন ও ইবতেদায়ি মাদরাসার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে।
১০) ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিশেষজ্ঞদের সমন্বয়ে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি অবিলম্বে পুনরায় গঠন করতে হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.