বর্তমান সরকার সব ধর্মের মানুষকে সমান চোখে দেখে: সাঘাটায় এমপি, মমতাজ আলো
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বর্তমান বিএনপি সরকার ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে সরকারের বিশেষ নজরদারি রয়েছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
আজ রোববার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে লুঙ্গি ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ আলো এমপি বলেন, “অবহেলিত গাইবান্ধা জেলার উন্নয়নে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশের সব এলাকার সুষম উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের সুফল যেন সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন, সে লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এলাকার উন্নয়নে এগিয়ে আসি।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপদে ধর্ম পালন নিশ্চিত করা একটি দায়িত্বশীল সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য। এ ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার কোনো বিকল্প নেই।
সাঘাটা উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক। এ ছাড়া উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, মোস্তাক আহম্মেদ মিলন, জসিউল করিম পলাশ, ওমর আলী শেখ, স্বপন শেখ, জিল্লুর রহমান, আতিকুর রহমান আতিক, আহম্মেদ কবির শাহীন, শহিদুল ইসলাম বাদলসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে লুঙ্গি ও চাল বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.