বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন
চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে
এইচ.এম. তরিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ
অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো "বরিশাল মেজবানি রেস্টুরেন্ট"। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও জাদুকরী স্বাদের authentic মেজবানি খাবার নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ইল্লা বাসস্ট্যান্ডে এই নতুন রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির পথচলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বহু আমন্ত্রিত অতিথির প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনটিকে এক মিলনমেলায় পরিণত করে।
বিশেষ আকর্ষণসমূহ:
খাঁটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও ঝাল-মসলার সুবাসিত মেজবানি মাংস
মুখরোচক ও সুস্বাদু গরুর ভুনা মাংস
লোভনীয় স্বাদের হাঁসের মাংস
এছাড়াও রয়েছে আরও নানা পদের ঐতিহ্যবাহী মুখরোচক খাবার।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের দোয়া ও ভালোবাসাকে সম্বল করে "বরিশাল মেজবানি রেস্টুরেন্ট" সবসময় শতভাগ মানসম্মত খাবার এবং আন্তরিক সেবা প্রদানে শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।
ঠিকানা: ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন, ইল্লা বাসস্ট্যান্ড।
ঐতিহ্যবাহী মেজবানি স্বাদের আসল তৃপ্তি উপভোগ করতে সপরিবারে বরিশাল মেজবানি রেস্টুরেন্টে আসার জন্য আপনাকে ও আপনার পরিবারকে জানাচ্ছি আন্তরিক আমন্ত্রণ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.