বন্ধুর টানে গোবিন্দগঞ্জের শালমারায় আইনমন্ত্রী!
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
বন্ধুত্বের টানে কোনো প্রটোকল বা পূর্ব ঘোষণা ছাড়াই গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক সফরে এলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার বিকেলে তিনি উপজেলার শালমারা ইউনিয়নের নিয়ামতের বাইগুনী গ্রামে তার বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় বন্ধু আহসান হাবীব ছানা-র বাড়িতে উপস্থিত হন।
আইনমন্ত্রী বগুড়া সফরে থাকাকালীন হঠাৎ করেই বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই প্রিয় বন্ধুর গ্রামীণ আবহে গড়ে ওঠা বাড়িতে মন্ত্রীর আগমনে এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকালে গ্রামে পৌঁছানোর পর মন্ত্রী তার বন্ধু ছানা মিয়ার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং দীর্ঘ সময় স্মৃতিচারণায় মেতে ওঠেন। এ সময় সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তিকে সরাসরি দেখার জন্য স্থানীয় গ্রামবাসীরা ভিড় জমালে মন্ত্রী অত্যন্ত সহজভাবে সাধারণ মানুষের সাথে মিশে যান।
একজন মন্ত্রীর এভাবে সাধারণ মানুষের ঘরে আসার ঘটনাকে বিরল হিসেবে দেখছেন স্থানীয়রা।
"সরকারের এত বড় একজন মানুষ কোনো আয়োজন ছাড়াই সাধারণ মানুষের মাঝে মিশে গেছেন, এটি তৃণমূলের প্রতি তাঁর ভালোবাসা এবং বন্ধুত্বের প্রতি অগাধ শ্রদ্ধারই বহিঃপ্রকাশ বলে জানান স্থানীয়া।"
বন্ধুর বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। মন্ত্রীর এই ঝটিকা সফর শালমারা ইউনিয়নবাসীর হৃদয়ে এক অন্যরকম ছাপ ফেলে গেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.