আরাফাত রহমান,স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়া'র শহরের মালতিনগর এলাকায় কিশোর গ্যাং সদস্যরা ৩ ছাত্রকে অপহরণের ঘটনা ঘটায়, অপহরণের পর পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে, আজ শুক্রবার বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি সেনা টহল দল মালতিনগর এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুনঃ আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এবং উলিল আমরের আনুগত্য (৪:৫৯):
অভিযানের মাধ্যমে অপহৃত ৩ ছাত্রকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়,
অভিযান চলাকালীন ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭টি দেশীয় অস্ত্র, ১৩টি সিম কার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার, ২৭ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক,একটি কম্পিউটার সেট, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম, গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে অপহরণ পরিস্থিতির সফল অবসান ঘটেছে, স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.