মোঃ রানা মিয়া,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় বাড়ির গেইটের সামনে থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) সকালে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত ওই যুবকের নাম সজীব মিয়া। তিনি ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে। তার কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।
আরও পড়ুনঃ নিরবে না,সাহসের সাথে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ান!
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এইচএসসি পাশ করার পর সজীব মিয়া নেশার জগতে প্রবেশ করে৷ গতকাল রাতেও নেশা করার জন্য পাগলামি করে সজিব। রবিবার সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে গেইটের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে৷
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, সজীব মিয়া নামে এক যুবকের মরদেহ তারই বাড়ির গেইটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কপালে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.