বগুড়া প্রতিনিধিঃ
মহাসড়কে দুপচাঁচিয়ার তিশিগাড়ি নামক স্থানে গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছে। শনিবার (৩১ মে) রাত পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাহিদ(২০) দুপচাঁচিয়া উপজেলা হাটসাজাপুর গ্রামের শহিদুল ইসলাম ছেলে। এ ঘটনায় আরাফাত(২২) একই গ্রামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। আরাফাত জুলাই/২৪ এর গেজেটভুক্ত যুদ্ধাহত।
প্রত্যক্ষসূত্রে জানা যায়, দুপচাঁচিয়া জবেদা মার্কেটে দোকান বন্ধ করে নাহিদ মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় তেলিগাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে একটা গাড়ি এসে মোটরসাইকেলে ধাক্কা মারলে নাহিদ ও আরাফাত রাস্তার উপর পড়ে যায়।
আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করে এবং উন্নত চিকিৎসার জন্য গুরুত্ব আহত আরাফাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রেরণ করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.