মোস্তফা আল মাসুদ, বগুড়াঃ
অপহরণকারী চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করে র্যাব।বগুড়ায় সংঘবদ্ধ অপহরণ চক্রের কবলে পড়েন অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষক। ছাত্রী পরিচয়ে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা ও মোবাইল।
আদায় করা হয় বিকাশে মুক্তিপণও। ঘটনার এক সপ্তাহ পর চক্রের মূল হোতাসহ দুজনকে র্যাব-১২ বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রোববার (২২ জুন) দিবাগত রাতে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনঃ পাঁচবিবিতে কাব কার্নিভালের উদ্বোধন
গ্রেপ্তারকৃতরা হলেন রাবেয়া রিয়া ও তাঁর সহযোগী মানিক চন্দ্র সরকার। অভিযানে তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেন রাবেয়া রিয়া। পরে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে নেওয়া হয় তাঁর কাছে থাকা নগদ টাকা।
এরপর পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোনও। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সমাজের প্রভাবশালী ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের অপহরণের পর মুক্তিপণ আদায় করতেন। গ্রেপ্তারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.