মোঃ শাহাদৎ হোসেন বিশেষ প্রতিনিধি:
বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়নে যুবদল আহবায়ক মোঃ আশিকুর রহমান চাঁন এর নেতৃত্বে ২৯/০৬/২৫ রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সীমাবাড়ী যুবদলের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন_ যুবদলের আহ্বায়ক মোঃ আশিকুর রহমান চান আলোচনায় তিনি বলেন,

স্বৈরাচারী আওয়ামী লীগ ১৭ বছর আমাদের ঘরে থাকতে দেয় নাই জেল জুলুম হলিয়া দিয়ে আমাদের জীবনকে নিঃস্ব করে দিয়েছে এমনকি এই নাকুয়া বিদ্যালয়ে কেন্দ্রে কোন বিএনপি'র এজেন্ট তারা থাকতে দেয় নাই তাদেরকে মারধর করে কেন্দ্রের বাহিয়ে বাহির করে দিয়েছিল তারা -এগুলো নজির ইতিহাস আমাদের সবারই জানা আছে।
এবার নির্বাচনে তারেক জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেরপুর ধনুটে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেবে তার পিছনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব-- তবে যুবদলের যারা আছি সবাই শেরপুর নয়নের মনি বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব ও তার একমাত্র ছেলে আসিফ রব্বানী সিরাজ এই দুজনের যে কোন একজনকে শেরপুরে ধনুটে মনোনয়ন দিলে সীমাবাড়ি ইউনিয়ন যুবদল তাদের পিছে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ ইসলামী দলগুলোর নির্বাচনী প্রস্তুতি কে কোথায় লড়বেন জেনে নিন
তিনি আরো বলেন অনেক দালাল চক্র দেখা যাইতেছে এইগুলো দালাল চক্র থেকে সবাইকে সাবধান থাকার জন্য আহ্বান জানান তিনি। তিনি এই দালাল চক্র কে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যারা বি এন পি নামে বিভিন্ন বদনাম ছড়াবে তাদেরকে ছাড় দেওয়া হবে না- আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম শফিক বলেন
স্বৈরাচার শেখ হাসিনা পালিত সন্ত্রাস বাহিনী এই সীমাবাড়ী ইউনিয়নের ব্যাপক তাণ্ডব চালিয়েছিল বিগত দিনে_ অসহায় হতদরিদ্র মানুষের মুখের খাদ্য তারা কেরে খেয়েছে বিগত দিনের আওয়ামী লীগ গুন্ডারা তারা আমাদের উপর জেল জুলুম নির্যাতন করেছে প্রতিনিয়ত এদেরকে ছাড় দেওয়া হবে না উক্ত আলোচনা সভায় সভাপতি মোঃ আশিকুর রহমান চাঁন সবাইকে ধানের শীষ প্রতীক ভোট দেওয়ার ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আলোচনা সভায় কাজ শেষ করেন
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.