"ফেরেস্তার প্রয়োজন হতো না"
কলমে /সাংবাদিক তাছলিমা খন্দকার নুশরাত।
মন থেকে যদি মনের মানুষকে
সরানো এতটাই সহজ হতো,
তাহলে দেহ থেকে আত্মা আলাদা করতে
ফেরেস্তার প্রয়োজন হতো না তো!
মানুষ বলে ভুলে যাও, মুছে ফেলো,
যেন এটা পুরনো একটা ছবি।
আমি বলি কিভাবে ভুলবো বলো,
সে যে আমার নিঃশ্বাসের চাবি।
ভুলতে গেলে বুকটা ছিঁড়ে যায়,
শ্বাস আটকে আসে গলায়।
সে তো আর মানুষ নয় শুধু,
সে আমার আত্মায় মিশে রয়।
আজরাইল আসে দেহ নিতে,
টানে আত্মা অনেক কষ্টে।
তেমনি তোমায় ভুলতে গেলে
জানটা আমার যায় নষ্টে।
তাই তো বলি, যেও না ভুলে,
মনের মানুষ থাকে মনে।
দেহ থেকে আত্মা যায় যেমন,
কষ্ট দিয়ে, ফেরেস্তার টানে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.