নিজস্ব প্রতিবেদক।
রাজধানী প্রতিবেদকঃ তথ্যবাংলা ফাউন্ডেশন, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান চারণ সাংবাদিক মোঃ দুলাল মিয়া প্রগতিশীল পেশাগত সংবাদকর্মী, গণমাধ্যম, ইলেকট্রোনিক্স,প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকদের সংগঠনের মুখপাত্র হিসেবে আত্মনিবেদিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান সদ্য প্রতিষ্ঠিত প্রেসক্লাব ইউনিটি'র আহবায়ক হলেন মোঃ দুলাল মিয়া। তিনি স্থানীয় জাতীয় বিভিন্ন সংবাদপত্রে পেশাগত দায়িত্ব পালন করে তিনযুগ চলমান অভিজ্ঞতা অর্জন করেছেন। পহেলা এপ্রিল ২০২৬ ইং বিশিষ্ট সাংবাদিক বাবু ষ্টার্লিং মেনহাজ এর তত্বাবধানে রাজধানী ফকিরেরপুল প্রথমগলি রহমান ম্যানশন তৃতীয় তলায় সাংবাদিক গণমাধ্যমে কর্মরত ব্যাক্তিদের উপস্থিতিতে সাংবাদিক আনজার শাহ্ এর উপস্থাপনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিকদের আলোচনায় সময়ের প্রয়োজন ও জাতীয় গণমাধ্যমের নীতিনৈতিকতায় সচল মনোভাবযুক্ত রাখতে মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়ার প্রস্তাবনায় মোঃ দুলাল মিয়াকে আহবায়ক ও মোঃ মোশাররফ হোসেন এর ওপ্রস্তবনায় নুরুন নাহারকে সদস্য সচিব মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫ এপ্রিল বুধবার সকালে রাজধানীর শিশুকল্যাণ পরিষদ হলরুমে সারাদেশব্যপী সংবাদকর্মীদের একান্ত উপস্থিত সরবে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সদস্য সংগ্রহ চলছে, আগ্রহীগণ যোগাযোগ করার অনুরো করা হলো। ০১৭১১০১৭০৭৩/০১৭১২১২১৪৬৬
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.