প্রাক্তন নটরডেমিয়ানদের আর্ন্তজাতিক সম্মেলন ৩১ অক্টোবর ২০২৬,শনিবার
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ নটরডেম এলামনাই অফ্ নর্থ আমেরিকার উদ্যোগে (BNDANA) সারাবিশ্বে ছড়িয়ে থাকা নটরডেম কলেজ, ঢাকার প্রাক্তন ছাত্রদের সম্মিলনী অনুষ্ঠানটি দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হ'তে যাচ্ছে আগামী ৩১ অক্টোবর ২০২৬,শনিবার. আমেরিকার ভার্জিনিয়াস্হিত আরলিংটন শহরে (বিস্তারিত লিঙ্কে)। আয়োজিত সম্মেলনটি সফল করতে স্থানীয় সময় সোমবার,২৭ জুলাই ২০২৬.উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনটি সফল করার লক্ষ্যে করণীয় পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।খবর আইবিএননিউজ ।
এই অনুষ্ঠানে অংশ নিয়ে "পুরোনো সেই দিনের কথা" স্মৃতিচারণে নটরডেম এলামনাইবৃন্দ সপরিবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যারা যারা এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেন নি তাদের অনুষ্ঠানে অংশগ্রহণে আমন্ত্রণ জানাচ্ছে।
পৃথিবীর যে কোন দেশ থেকে সম্মেলনে অংশগ্রহন করতে আগ্রহী সবাইকে Bangladesh Notre Dame Alumni North America (BNDANA) এর ওয়েবসাইট https://www.bndana.org এ ক্লিক করে নিবন্ধন এবং হোটেল বুকিং করতে অনুরোধ জানানো হয়েছে।প্রয়োজনে (২৬৭) ২৫৫-৫৬০৫ এবং (৪১০) ৪৪০-৭০৪৬.
বাংলাদেশ থেকে কনভেনশনে যোগদানসহ স্পন্সর ও পন্য সামগ্রীর স্টল বরাদ্ধ নিতে আগ্রহীদের বাংলাদেশ টীমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিনের সাথে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়। আগ্রহীরা তার মোবাইলেও (০১৭১১৫৩০২৯৮) যোগাযোগ করতে পারবেন।
ইতিমধ্যে নটরডেম কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্তকে দেখা করে সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ টীমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিন ।
সম্মেলনটি পৃথিবীর বিভিন্ন দেশের প্রাক্তন নটরডেমিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের মিলন মেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.