প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
দৈনিক নয়া দিগন্তের নোয়াখালী অফিস প্রধান মুহাম্মদ হানিফ ভূঁইয়ার স্ত্রী মোসাঃ ছায়েরা বেগম (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার ( ৩০ জুলাই ) সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার সন্তান, স্বামীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুনঃ ময়মনসিংহে পিআইডি জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোয়াখালী সাংবাদিক ইউনিটি'র সাবেক সভাপতি মুহাম্মদ হানিফ ভূঁইয়ার স্ত্রী ছায়েরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, নোয়াখালী সাংবাদিক ইউনিটি'র আহবায়ক কমিটি, বিএনপি'র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, যুবদলের জেলা সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ।
তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.