ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও ভালুকা উপজেলা প্রশাসন, এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে অবৈধ সিসা তৈরির কারখানার কার্যক্রম বন্ধ করা ও ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভালুকা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে ভালুকা থানার একদল পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ নিরাপত্তা প্রধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গৃহীত ব্যবস্থা নিম্নরূপঃ
ওয়াংসিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড-- ২ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং পরিবেশগত ছাড়পত্রের সকল শর্ত বাস্তবায়নের নির্দেশনা প্রদান।
ওয়াংসিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (EXT)-- ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় এবং কারখানা সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.