পাবনা প্রতিনিধিঃ
পাবনায় মরহুম মাওলানা সাদেক আলী স্মরণে কারা নির্যাতিত মজলুমদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শুক্রবার ১৩ জুন বাদ আসর হামিদপুর সরদার বাড়ী ইসমাঈল সরদার ফাউন্ডেশনের উদ্দোগে মরহুম সাদেক আলী স্মরণ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাবনা সদর উপজেলা জামায়াতের আইন সম্পাদক মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে গয়েশপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সোলাশমান ফারাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও জেলা জামায়াতে নায়েব আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন।
আরও পড়ুনঃ পানছড়িতে বিএনপি-র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উদ্বোধন
বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন পাবনা পৌর সভার মেয়র পদ প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, সদর উপজেলার কর্মপরিষদ সদস্য মাওলানা ময়েজউদ্দিন ও মোঃ আশরাফুল আলম হেলাল, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইকরামুল হক , শালাইপুর দাখিল মাদ্রাসা সভাপতি ড.মোস্তাফিজুর রহমান খান, পাবনা শহর শাখা শিবিরের সভাপতি মোঃ ফিরোজ হোসেন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, সদর জামায়াতের ওলামা মশায়েখ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাস্টার আবু ইসহাক, সেক্রেটারি মোঃ মকবুল হোসেন, গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সাব্বির রহমান সহ জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম শেষে কারা নির্যাতিত মজলুমদের মাঝে ক্রেস এবং সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.