পানি নিষ্কাশন ও সুইজ গেটের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন, ব্যাহত হচ্ছে চাষাবাদ।
মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এমন স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রীডাঙ্গা গ্রামে পানি নিষ্কাশনের জন্য সুইজ গেটের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তেলিগাতী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত নারী পুরুষ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ায় ক্ষোভে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় শত শত কৃষক ও সাধারণ মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থেকে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জমিতে সময়মতো ফসল ফলানো সম্ভব হয় না। অনেকের সেই বীজ নষ্ট হয়ে যায়, আবার কখনো জমি অনাবাদি পড়ে থাকে। এতে কৃষকরা আর্থিকভাবে চরমভাবে ক্ষতির মুখে পড়ছেন।
স্থানীয়দের দাবি, দ্রত ব্যবস্থা নেওয়া না হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলও করেন।
স্থানীয় কৃষক মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমাদের একমাত্র ভরসা এই জমি। কিন্তু পানি না নামায় বছরের পর বছর ঠিকমতো চাষ করতে পারি না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। মানববন্ধন থেকে মাষ্টার অম্বরেশ তালুকদার বলেন, দ্রত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
ইউপি সদস্য মো. খলিল হাওলাদার এ সময় সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্টি আকর্ষণ করে বলেন, জলাবদ্ধতার কারনে আমাদের গ্রাম থেকে সহজে কেউ মেয়ে বিবাহ করতে অথবা বিবাহ দিতে চায়না। এ অবস্থা থেকে আমরা পরিত্রান চাই। দেশের দায়িত্বশীল মহলের প্রতি আহবান জানিয়ে বলেন, কৃষকদের রক্ষা করতে হলে তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রত পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.