আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক আর্থিক অনুদান/বিবিধ সামগ্রী প্রদান।

জেলার পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কতৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন সহ বিবিধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ( ২৮ জুন ২০২৫) সকাল এগারোটায় পানছড়ি ব্যাটালিয়ন সদরে ৩ বিজিবি ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূইয়ার উপস্থিতিতে জোনের দায়িত্বপূর্ণ এলাকার ১৮.৫ বান্ডিল ঢেউটিন, সেলাই মেশিন,হুইলচেয়ার, সেলার প্যানেল, অসুস্থ রোগীর জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
আরও পড়ুনঃ তারাকান্দায় পূর্ববিরোধের জেরে বল্লমের আঘাতে কৃষক নিহত, আহত ৩
সিন্দু কুমার কারবারী পাড়ায় শিব মন্দির ও লোগাং শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য আর্থিক অনুদান এবং নাড়াইছড়ি মুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন।
এসময় জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.