রাজবাড়ী প্রতিনিধিঃ
পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ব্যক্তি সাইদুল প্রামাণিক একই গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাই দাউদ মণ্ডলসহ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- মো. মিজান মণ্ডল এবং তার দুই ছেলে মো. দাউদ মণ্ডল ও মো. নাজমুল মণ্ডল।
স্থানীয় সূত্রে জানায়, শ্বশুর সাইদুল প্রামাণিক জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে ছয় বছর আগে জমি লিজ দেওয়ার কথা বলে এক লাখ টাকা নেন। কিন্তু পরে জমি না দিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য সময় নিলেও দীর্ঘদিনেও পরিশোধ করেননি।
আরও পড়ুনঃ চিলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন সম্পন্ন
এ নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সালিস হলেও কোনো সমাধান হয়নি। পরে ক্ষিপ্ত হয়ে আজ সকালে জামাই দাউদ মণ্ডল শ্বশুরকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি নিশ্চিত করে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগেতিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.